মানববন্ধন

আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: আনোয়ারা উপজেলার পারকী রাহাতউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর পারকী এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পারকী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে নিজেকে মোতোয়াল্লি দাবি করা এবং সংঘবদ্ধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মাহাবুব, মাহাদী গং মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটিকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মাদ্রাসা সভাপতি মো. হেলাল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, কমিটির সদস্য মো. জামাল, সহ-সাধারণ সম্পাদক মো. শাহনুর, সহসভাপতি মো. আলম, সদস্য ইসমাইল, ইউচুপ, মো. জিয়া, সো. সজীব, মো. গুফিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button