গাইবান্ধা
গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেনডাঃ মইনুল হাসান সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে নিয়োগ দেয়া হয়েছে।
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যার মধ্যে গাইবান্ধা থেকে অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিককে নিযুক্ত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাসহ উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেয়া হয়েছে।



