অন্যান্যঅপরাধআইন, ও বিচারকুমিল্লাচট্টগ্রাম বিভাগদেশ

টিকটককে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরে গৃহবধূ আত্মহত্যা

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টিকটক ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরে মোসা. ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কল্পবাস এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। মৃত ফারজানা আক্তার ওই এলাকার মিয়াজী বাড়ির মেহেদী হাসান মিয়াজির স্ত্রী। 

তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে। তাঁর স্বামী মেহেদী হাসান পেশায় একজন কলা ব্যবসায়ী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে ফারজানা ও মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের এক বছর পর ফারজানাকে তাঁর পরিবার কসবা উপজেলায় নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দেন। তবে সাত মাস আগে তিনি পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে আসেন। 

এ ঘটনায় দুই পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।গত চার মাস ধরে দম্পতি কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্বামী মেহেদী হাসান জানান, মোবাইল ফোন ব্যবহার ও টিকটক করা নিয়ে ঘটনার আগের রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন সকালে তিনি কাজে বের হয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা নিয়ে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। 

অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button