অন্যান্যদেশবাংলাদেশরাজনীতিসিলেট

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় নতুন প্রজন্মের নেতৃত্বের সমন্বয়ে আস্থা

অপরাধ বিচিত্রা ডেক্স:সিলেট বিভাগে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের সমন্বয়ে আস্থা রেখেছে ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আনুষ্ঠানিকভাবে জানান, দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে জাতীয় কমিটির সদস্যরা চূড়ান্তভাবে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন সংরক্ষিত নারী আসনের জন্য।

সিলেট থেকে আলোচনায় যারা:
“শাম্মী আক্তার”
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি। অতীতে হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দুঃসময়ে দলের সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এবার সংরক্ষিত নারী আসনে জায়গা পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী”
নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। প্রয়াত আইনজীবী, ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী -এর কন্যা। কর্পোরেট জগতে সফল ক্যারিয়ার গড়ে তুলেন বাংলালিংক এর ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন—যা তাকে রাজনীতিতে একটি ভিন্নধর্মী সংযোজন হিসেবে তুলে ধরছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই:
সিলেট বিভাগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আরও ছিলেন—
তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, সাগুফতা রব্বানী, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) ও মুনমুন তালুকদার। তবে তীব্র প্রতিযোগিতার এই দৌড়ে শেষ পর্যন্ত তারা মনোনয়ন তালিকায় স্থান পাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button