অন্যান্যঅব্যাবস্থাপনাকুমিল্লাচট্টগ্রাম বিভাগজাতীয়বাংলাদেশ

ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২.৭ কিলোমিটার খাল উদ্ধার ও খনন শুরু

এম এ মান্নান ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): ২১ এপ্রিল ২০২৬ইং ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জবরদখল হওয়া খাল উদ্ধার ও পুনঃখনন কাজ শুরু হয়েছে।

ব্রাহ্মণপাড়া সদর থেকে নাইঘর হয়ে ঘুংঘুর নদী পর্যন্ত বিস্তৃত প্রায় ২.৭ কিলোমিটার দীর্ঘ এই খালের খননকাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষিজীবী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।গতকাল সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খননকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক দশক ধরে খালের বিভিন্ন অংশ প্রভাবশালী ও স্থানীয়দের দখলে থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতো। ২.৭ কিলোমিটারের এই সংযোগ খালটি খননের ফলে নাইঘর ও সংলগ্ন এলাকার কয়েক হাজার একর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “সরকারি খাল জবরদখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই ২.৭ কিলোমিটার খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। খননকাজে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

দীর্ঘদিন পর খালের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি তাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। খনন কাজ শেষ হলে ঘুংঘুর নদীর সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং মৎস্য সম্পদেরও উন্নয়ন ঘটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button