জনদুর্ভোগ

বোয়ালমারীতে সড়ক ঘেঁষে কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

মোহাব্বত মুন্সি: বোয়ালমারী উপজেলা প্রতিনিধি (ফরিদপুর)বোয়ালমারী উপজেলার সহস্রাইল-আলফাডাঙ্গা সড়কের ছত্রকান্দা ব্রিজের পাশে সরকারি রাস্তার জায়গা দখল করে একটি কিন্ডারগার্টেনের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার একদম কোল ঘেষে এই দেয়াল নির্মাণের ফলে সড়কটি ভবিষ্যতে প্রশস্তকরণ এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটতে পারে।সরেজমিনে জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানটি সাবেক অতিরিক্ত সচিব হেমায়েত হোসেনের মালিকানাধীন। সরকারি সড়কের সীমানা নির্ধারণ না করেই তড়িঘড়ি করে এই স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ চলায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও জনপথ বিভাগের নিয়ম অনুযায়ী রাস্তা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্থাপনা তৈরির বিধান থাকলেও এখানে তা মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button