সাক্ষাৎকার

উত্তরা-খিলক্ষেতে কোনো দখলবাজের স্থান হবে না, শিক্ষাই হবে উন্নয়নের ভিত্তি”

 … এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

​বটতলা থেকে ক্যান্টনমেন্ট সার্কেল অফিসের সড়ক উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে

হাবিব সরকার স্বাধীন: আমি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। এলাকার দখলদারিত্ব, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর অন্যায় রুখে দিতেই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার এলাকায় কোনো দখলবাজের স্থান হবে না।” সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

​দখলদারিত্ব নিয়ে জিরো টলারেন্স

​বর্তমান প্রেক্ষাপটে এলাকার বিভিন্ন স্থানে দখলদারিত্ব নিয়ে চলা অস্থিরতার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “কারও ব্যক্তিগত বা দলীয় পরিচয়ে কোনো অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না। আমি জনগণের অধিকার রক্ষায় আপসহীন। সাধারণ মানুষের মনে সংশয় তৈরি করে এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও দখলবাজি রুখতে আমি সর্বদা মাঠে আছি এবং থাকব।”

​শিশুদের হাতে বই-কলম তুলে দেওয়ার অঙ্গীকার

​মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—উত্তরা ও খিলক্ষেতকে সন্ত্রাসমুক্ত করা। আমরা চাই না আমাদের শিশুরা ভুল পথে যাক। আমরা প্রতিটি বাচ্চার হাতে বই এবং কলম তুলে দিতে চাই। শিক্ষাই হবে আমাদের এলাকার উন্নয়নের মূল ভিত্তি।”

​দ্রুতগতিতে চলছে বটতলা থেকে ক্যান্টনমেন্ট সার্কেল অফিসের সড়ক উন্নয়ন

​এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকার প্রশংসা এখন সবার মুখে মুখে। বিশেষ করে খিলক্ষেতের বটতলা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটির উন্নয়ন কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে। এস এম জাহাঙ্গীর হোসেনের সরাসরি নেতৃত্বে এই দীর্ঘদিনের অবহেলিত সড়কটির সংস্কার কাজ চলমান থাকায় এলাকার চিত্র বদলে যাচ্ছে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হচ্ছে।

​তৃণমূলের আস্থার প্রতীক ও শৈশবের মানবিকতা

​গণসংযোগকালে এলাকাবাসীর মুখে এই নেতার শৈশবের মানবিক কর্মকাণ্ডের গল্প উঠে আসে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই মানুষের সেবা করা ছিল তার একমাত্র লক্ষ্য। তেজগাঁও কলেজের সাবেক ভিপি এবং ৩২৯টিরও বেশি রাজনৈতিক মামলার মোকাবিলা করা এই লড়াকু নেতা তৃণমূলকে শক্তিশালী করতে রাজপথে কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। মানুষের কল্যাণে জাতির স্বার্থে আমি সর্বদা প্রস্তুত আছি।”

​’তরুণদের সুন্দর সমাজ উপহার দেওয়াই লক্ষ্য’: খিলক্ষেত থানা ছাত্রদল সভাপতি

​গণসংযোগকালে খিলক্ষেত থানা ছাত্রদলের সভাপতি সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের প্রিয় নেতা, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মহোদয়ের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে কীভাবে একটি সুন্দর ও আদর্শ সমাজ উপহার দেওয়া যায় এবং মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা যায়। আমরা এই দূরদর্শী ও শক্তিশালী নেতার সুস্থতা এবং দীর্ঘ রাজনৈতিক সফলতা কামনা করি।”

​নেতাকর্মী ও জনতার ঢল

​গণসংযোগ ও পথসভা চলাকালে উত্তরা ও খিলক্ষেত এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং হাজারো সাধারণ জনতা উপস্থিত ছিলেন। তারা প্রিয় নেতার এই বলিষ্ঠ, উন্নয়নমুখী ও ন্যায়নিষ্ঠ অবস্থানকে করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button