চট্টগ্রাম বিভাগ

রাঙ্গামাটির বরকলে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মোশারপ হোসেন সেলিম :

রাঙ্গামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়ার চারদিন পর মো. ওবায়দুল্লাহ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ৩১ মে বিকেল ৫টার দিকে বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাওয়ার পথে বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় যাত্রী মো. ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।

আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বরকল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

নিহত ওবায়দুল্লাহর পিতার নাম মো. মোবারক আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button