অন্যান্যআইন ও বিচারআইন, ও বিচারদেশ

বীরগঞ্জ পাল্টাপুর গাছের সাথে ঝুলেছিলো রাসেলের মরদেহ

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।


মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন শালবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল রানা উপজেলার পূর্ব ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা  মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে ভোগডোমা গ্রামের কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহ করতে বেলতলী শালবাগানে গেলে একটি শালগাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামকে জানানো হলে তিনি থানায় খবর দেন


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button