চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত শক্ত হাতে দমন করা হবে জিয়া সাইবার ফোর্স, লাকসাম পৌরসভা

লাকসাম প্রতিনিধি:
গত ৪ জুলাই কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সরকারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাকসাম উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু অনলাইন সংবাদমাধ্যম, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে ইদানীং এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ ও ভিডিও প্রচার করা হচ্ছে। উক্ত সংবাদ ও ভিডিওতে জনাব আবুল কালাম এমপি সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে লাকসাম ও মনোহরগঞ্জের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রচারিত ভিডিওটিতে এমপি মহোদয় একজনকে পা দিয়ে সরিয়ে দিচ্ছেন বলে যে দৃশ্য দেখানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি।

তাই এ ধরনের ‘এআই’ (AI) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button