সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম প্রতিনিধিদের উদ্যোগে ত্রাণ বিতরণ।

নাছির হাওলাদার চট্টগ্রাম।
চট্টগ্রাম প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম প্রতিনিধিদের উদ্যোগে এক ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের প্রতিনিধিরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, দুর্যোগের সময় সম্মিলিত প্রচেষ্টাই মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ উদ্যোগের জন্য সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।



