অনুসন্ধানঅভিযানমানববন্ধন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে মাদক বিরোধী মানববন্ধন।

বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন সরকার ও আবুল হোসেন ব্যাপারী সভাপতি বিএনপি সোনাহাট ইউনিয়ন এবং  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।” পরে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথবাক্য পাঠ করান।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তারা আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুব সমাজের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, “মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে আমাদের টিম মাঠে নামবে।”

যুব সমাজ আরও জানায়, সোনাহাট ইউনিয়নকে মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন ও নজরদারি অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button