পৃথক অভিযানে রাজধানীর ডেমরা হতে পুলিশের লুণ্ঠিত ০৪ টি গ্রেনেড এবং কদমতলী হতে ম্যাগাজিনসহ ০১ টি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০|

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে| অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে| আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে|
৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়| পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে| বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন| নির্দেশনার পর র্যাব আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে| এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৯/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোড পাঁচকাঠা জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৪ টি অবিষ্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে|



