অনুসন্ধানঅভিযান

আমিরে জামায়াত গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানের তীব্র সমালোচনা

আমিরে জামায়াত গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানের তীব্র সমালোচনা করে বলেছেন, বর্তমানে বিসিএস ছাড়াই সচিব হওয়া কিংবা জামায়াতের বিরুদ্ধে ভুলভাল বকে প্রমোশন বাগিয়ে নেওয়ার প্রবণতা চলছে।

রাশেদ খানের এই অযৌক্তিক কথাবার্তাকে তিনি সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ‘হাসাও মাহমুদ’ স্বভাবের সাথে তুলনা করেন। একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সতর্ক করে এদের ‘কালসাপ’ হিসেবে আখ্যা দেন এবং এদের বিশ্বাস না করার পরামর্শ দেন।

তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের আগে নিজের দলের প্রোগ্রামে লোকবল পাওয়ার জন্য রাশেদ খান জামায়াতের তোষামোদ করতেন; অথচ স্বার্থ ফুরিয়ে যাওয়ায় আজ তিনি জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।

জামায়াতের নামে মিথ্যা অপবাদ ও গুজব ছড়ানোর এই পাপের প্রায়শ্চিত্ত রাশেদ খানকে করতেই হবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, অতীতে যারা অপপ্রচার চালিয়ে জামায়াতের ক্ষতি করতে চেয়েছে, তারা সবাই একসময় রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।

JamatShibir #system #change

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button