
ঢাকা, ০৬ আগস্ট ২০২৬:
খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, সম্প্রতি দেশে জ্বালানী গ্যাস সংকট, বিদ্যুতের বাড়তি ভূতুড়ে বিল, লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে| গ্যাস সংকটে শিল্প-কারখানায় উৎপাদন বন্ধ, সিএনজি চালিত যানবাহন সংকট, বিদ্যুৎ উৎপাদন বন্ধ সহ ভয়াবহ সংকটের মুখে পড়েছে বাংলাদেশ| সাধারণ মানুষের ভোগান্তি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে|
এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিগত ৫ মাসে জ্বালানী খাতে একের পর এক ব্যর্থতার চিত্র ফুটে উঠছে| সরবরাহ চেইন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দিতে জ্বালানী মন্ত্রণালয়ের ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়| আমরা সরকারকে ভোগান্তি নিরসনে জনগণের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি| অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি|
বৈঠকে খেলাফত মজলিস নেতৃবৃন্দ উদ্বেগের সাথে আরো বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও চাঁদাবাজীর চিত্র গত কয়েকদিনে মিডিয়ায় এসেছে| গণঅভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গনে আর কোন ত্রাসের রাজত্ব কায়েম হোক ছাত্র-জনতা তা চায় না| শিক্ষার পরিবেশ ব্যাহত হলে মেধার সুস্থ বিকাশ রুদ্ধ হবে| হল ও ক্যাম্পাসে দলীয় আধিপত্যবাদী আচরণ আরো যারা করছে, তা বন্ধ করতে হবে| সুষ্ঠু পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনকে পক্ষপাতমুক্ত আচরণ প্রদর্শণ করতে হবে|
গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা নুরুল হক, আবুল হোসেন, আমীর আলী হাওলাদার প্রমুখ|
বার্তা প্রেরক



