অনুসন্ধানঅভিযান

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নবম শ্রেণির দল এবং অন্যান্য সকল শ্রেণির সমন্বয়ে গঠিত দল মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের শেষ মুহূর্তে নবম শ্রেণির পক্ষে আরাফাত রহমানের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম-এর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আল আমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক দীপংকর চন্দ্র রায়। সহকারী রেফারি ছিলেন মো. শিপন মিয়া ও জুয়েল মিয়া। ধারাভাষ্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য আহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ,সহ-সভাপতি সাবেক মেম্বার চাঁন মিয়া, সহ-সভাপতি নজরুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়া, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবু মুছা ভূঁইয়া বলেন, “আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি মো. আল আমিন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সকল শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
খেলা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পরে অতিথিরা অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button