Uncategorizedঅনুসন্ধানঅভিযান

পাল্লাখাল মডেল ইউনিয়ন যুবদল সভাপতি কামাল হোসেন বাবুলের ইন্তেকাল

নিজেস্ব প্রতিবেদক
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, জনাব মোঃ কামাল হোসেন বাবুল হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার তৌহিদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টার পরিচালক মোঃ জামাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মরহুম কামাল হোসেন বাবুল ছিলেন একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও সমাজসেবী মানুষ। তিনি ৪ নং পাল্লাখাল মডেল ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সবর দান করেন। আমিন।

ইসলামিক ফাউন্ডেশনসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button