অনুসন্ধানঅভিযান

সিলেট জেলা ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের আহ্বায়ক কামরুল সদস্য সচিব শাহীন

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে গঠিত সিলেট জেলা আহ্বায়ক কমিটি ঢাকা হেড অফিসে প্রাথমিকভাবে গৃহীত হওয়ার পর কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক কামরুল হাসান জুলহাস-কে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ভেজালমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সিলেট জেলার প্রতিটি পৌরসভা,থানা,মহল্লা ও ইউনিটে ভেজাল প্রতিরোধে কার্যক্রম গড়ে তুলতে হবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা দিয়ে পাশে থাকবে। এতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরও জানানো হয়,জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃত অনুমোদিত যাহার গভ:রেজি: নং-১০২৩৮/০৯।

গত ১৯ জুলাই ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কে এম মাসুদুন্নবী নূহু স্বাক্ষরিতপত্রে সাংবাদিক কামরুল হাসান জুলহাসকে আহবায়ক,সাংবাদিক সুর্নিমল সেনকে যুগ্ম আহবায়ক,সাংবাদিক এম এ এইচ শাহীন’কে সদস্য সচিব ও সাংবাদিক মঈন উদ্দিন কে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোশাররফ হোসেন খান, এডভোকেট খোরশেদ আলম,মীর মানিক মিয়া, রজব আলী চিশতি,জালাল উদ্দিন,শহিদুল ইসলাম সাগর ও আশরাফুল ইসলাম প্রমূখ।ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদারে এ কমিটি কাজ করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button