আইন ও বিচারআইন-শৃঙ্খলাপ্রশাসন

সাউন্ডবক্সেগানবাজিয়েনির্যাতন, মুক্তিপণদিয়েওমেলেনিমুক্তি: ফরিদপুরেশিকলবন্দিযুবককেউদ্ধারকরলর‌্যাব-১০, মূলহোতাসহগ্রেফতার৩

মামুন খান:

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ভিকটিমকে অপহরণ করে পায়ে শিকল বেঁধে ৯ দিন ধরে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অবশেষে সাড়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও মুক্তি না মেলায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে শিকলবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করেছে। একই সাথে এই নৃশংস অপহরণ চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত ভিকটিম যশোর জেলার জিকরগাছা থানার মহেষপাড়া গ্রামের বাসিন্দা মো: নিলয় শিকদার (৩৫)। র‌্যাব সূত্রে জানা যায়, বিদেশে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফায় পাসপোর্টসহ ৫ লাখ টাকা নেয় দালাল চক্রটি। তবে বিদেশে না পাঠিয়ে গত ৬ আগস্ট তাকে কৌশলে অপহরণ করা হয়। ফরিদপুরের চরকমলাপুরের একটি আবাসিক ভবনের কক্ষে তাকে আটকে রেখে পায়ে লোহার শিকল ও তালা পরিয়ে দিনে মাত্র একবেলা খাবার দিয়ে অমানুষিক মারধর করা হতো। প্রতিরাতে নির্যাতনের চিৎকার যেন বাইরে পৌঁছাতে না পারে, সেজন্য অভিযুক্তরা উচ্চশব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল।

অপহরণের পর দালাল চক্রটি নিলয়ের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ভিকটিমকে জীবিত ফিরে পাওয়ার আশায় তাঁর পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। তবুও চক্রটি তাকে ছেড়ে না দিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় ভিকটিমের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-১০।

গত ১৫ আগস্ট মধ্যরাতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল চরকমলাপুরের ওই ভবনে হানা দিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অপহরণ চক্রের মূলহোতা মো: ফেরদৌস উর রহমান (৪২) ও মহুয়া আহমেদ (৩২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট ভোরে অপর সহযোগী এস এম মনোয়ার (৩৬)-কে মুন্সীডাঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ২টি লোহার শিকল, চাবিসহ ২টি তালা, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ৬টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানা ও কাঠালিয়া থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button