রাগের মাথায় সন্তানকে অভিশাপ বা গজব দেবেন নাসন্তানের প্রতি মা-বাবার দোয়া যেমন দ্রুত কবুল হয়, তেমনি রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে যাওয়া বদদোয়া বা অভিশাপও আল্লাহর দরবারে মুহূর্তেই কবুল হয়ে যেতে পারে।

আমরা অনেক সময় দেখি, মায়েরা সামান্য রাগ বা অসন্তুষ্টিতেই বলে ফেলেন— “তোর ওপর গজব পড়ুক!” “তোর যেন ধ্বংস হয়!” কিংবা “তুই যেন শেষ হয়ে যাস!” তুই মরে যাস না কেন!
কিন্তু ইসলাম এ বিষয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছে।
হাদিসের নির্দেশনা:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন:
“তোমরা নিজেদের ওপর, নিজেদের সন্তান-সন্ততির ওপর এবং নিজেদের ধন-সম্পদের ওপর অভিশাপ (বদদোয়া) দিও না। কারণ, এমন এক মুহূর্ত রয়েছে যখন আল্লাহর কাছে যা চাওয়া হয়, তিনি তা দিয়ে দেন। ফলে তোমাদের বদদোয়াও কবুল হয়ে যেতে পারে।” (সহিহ মুসলিম: ৩০০৯)
বদদোয়া কবুল হলে কষ্ট মাকেই পেতে হয়।রাগের মাথায় বদদোয়া দিয়ে সন্তানের কোনো ক্ষতি হলে কিংবা বিপদে পড়লে দিনশেষে সেই মায়ের হৃদয়ই সবচেয়ে বেশি ভেঙে পড়ে।
নবী-রাসূলগণ সন্তানদের জন্য সবসময় হেদায়েত ও কল্যাণের দোয়া করতেন। সন্তান ভুল করলে বা অবাধ্য হলে তাদের জন্য বদদোয়া না করে হিদায়াতের দোয়া করাই সুন্নাত।
জবান আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। রাগের মুহূর্তে মুখ সামলানো এবং সন্তানের জন্য ভালো কথা বলা ঈমানের পরিপক্বতার লক্ষণ।
সন্তান অবাধ্য বা ভুল করলে মায়েরা কী বলবেন?
বদদোয়া বা গজব না চেয়ে বলুন –
“আল্লাহ তোকে হেদায়েত দিন।”
“আল্লাহ তোকে মানুষের মতো মানুষ করুন।”
“আল্লাহ তোর মন ভালো করে দিক।”
©



