আইন-শৃঙ্খলা

গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

এস এম নজরুল ইসলাম, গৌরানদী বরিশাল: বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার রামনগর-নবীনগরের বাসিন্দা মো. আজিজ হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (৩৫)। আটক সহযোগী একই এলাকার মৃত আবু কালাম সরদারের ছেলে মো. আজিজুল সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সুন্দরদী মৌজার নবীনগর ও রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফয়সাল হাওলাদারকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ফয়সাল হাওলাদার দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কালোবাজারিসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গৌরনদী মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”।

!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button