দেশ

আলফাডাঙ্গার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮ পাটের গুদাম, ক্ষতি ৩ কোটি টাকা

মহাব্বত মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৪ থেকে ৫ হাজার মণ পাট পুড়ে গেছে বলে জানা গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে একটি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও সাতটি পাটের গুদামে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাট পুড়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের দীর্ঘদিনের ব্যবসায়িক পুঁজি আগুনে পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের সংকটে পড়েছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button