দেশ

পঞ্চগড়ে জাসদের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: এনামুল হক (পঞ্চগড় জেলা প্রতিনিধি): পঞ্চগড়ে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার  উদ্যোগে শনিবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা সভাপতি অধ্যাপক এমরান আল আমিনএর সভাপতিত্বে সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদ বাবুল। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল জাসদের জন্ম থেকে অদ্যাবধি নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানান। সভাপতি অধ্যাপক এমরান আল আমিন জাসদের দীর্ঘ সংগ্রাম ঐতিহ্যের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মধ্যে আজও দলীয় সকীয়তা বজায় রেখে চলেছে। বাংলাদেশকে সঠিক দিকে রাখতে বাংলাদেশ জাসদ তার সংগ্রাম আন্দোলন চালিয়ে যাবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা সিনিয়র সহসভাপতি সামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু প্রমুখ। আলোচনা সভায় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রমেশ চন্দ্র বর্মন, অর্থ সম্পাদক সজিব প্রধান, পারুল বেগম সদস্য হায়দার আলীসহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button