ধামরাইয়ে এক ডায়াগনস্টিক সেন্টারসহ ৫ হাসপাতালে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও পাঁচটি হাসপাতালকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাঁচটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১২ টার দিকে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।
অভিযানে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল-২ ও আলাদিন্স হাসপাতালকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং হারুন জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাঁচটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নিদেশ দেওয়া হয়েছ।



