মুন্সিগঞ্জ পঞ্চসার ইউপি সচিব রুহুল আমিনের বদলি ঠেকাতে এমপি’র বাসায় নিয়ে যাওয়ার নেপথ্যের মাস্টারমাইন্ড মানব পাচারের সদস্য ইকবাল পাঠান

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিনের বদলি ঠেকানোর জন্য মুন্সিগঞ্জ -৩ আসনের সাংসদ এর বাসায় নিয়ে যাওয়ার নেপথ্যে যে ওকালতিতে ছিল তিনি হলেন পঞ্চসার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আগামী নির্বাচনে ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইকবাল পাঠান(যিনি মুন্সিগঞ্জ এলাকায় মানব পাচারকারী হিসেবে পরিচিত ।
এই মানব পাচারকারীর হঠকারিতায় এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল তা নিয়ে নতুন করে বিভিন্ন প্রশ্ন সামনে এসেছে। অভিযোগ রয়েছে বদলি ঠেকানোর তদবিরে প্রার্থী ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একটি দলের সদস্য হিসেবে পরিচিত ইকবাল পাঠান । এই পাঠানএলাকার লোকজনকে বিদেশ পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এমন গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানব পাচারকারী ইকবাল পাঠান মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে মালয়েশিয়া গিয়ে সেকেন্ড হোম নিয়েছে। দীর্ঘদিন বিভিন্ন মামলা মোকাদ্দমা ও ঝামেলায় এলাকায় ঢুকতে পারেনি ইকবাল পাঠান ।
৫ ই আগস্ট বিপ্লবের পর মুন্সিগঞ্জ জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার বদৌলতে পঞ্চসার ইউনিয়ন সহ সভাপতির পদ বাগিয়ে নিয়ে বিভিন্ন মাধ্যমে লাখ লাখ টাকা খরচ করে নিজের অতিক কর্মকাণ্ড ঢেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এখন মরিয়া। এবং এমপ ির কে ম্যানেজ করে আগামী নির্বাচনে পঞ্চায়েত ইউপি চেয়ারম্যানের মনোনয়ন নিতে তিনি ব্যস্ত হয়ে বিভিন্ন আকাম-কুকাম করছে এখন। এই আকাম কুকামের ধারাবাহিকতা হল এমপি কে দিয়ে ইউপি সচিব রুহুল আমিন এর বদলি ঠেকানোর তদবির।
পাঠান যদি কোন মত বিএনপির মনোনয়নে নিয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারলে তাহলে এরপর রুহুল আমিন এর মত দুর্নীতিবাজ সচিব তার পাশে থাকলে ধরা কে সরা করে পঞ্চসার ইউনিয়ন লুটেপুটে খাবে সেই মিশন সাকসেস করতে রুহুল আমিনের বদলি ঠেকাতে সংসদ সদস্যকে ভুল বুঝিয়ে ইকবাল পাঠান তদবিরে নেমেছিল এমপি কে নিয়ে। অনুসন্ধানে একাধিক সূত্রে আরও জানা গেছে মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এরই মধ্যে যতবার মালয়েশিয়া গিয়েছেন ততবারই ইকবালের আতিথেয়তা গ্রহণ করেছেন মালয়েশিয়ায় বিশ্বস্ত সূত্রে এ তথ্য প্রকাশ।
তাই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন এর বদলির বিষয়টি ইকবাল পাঠালেন অনুরোধ ফেলতে পারেনি এমপি । জেলা বিএনপির অনেক নেতা ইকবালের এই ফাঁদে পা না দিতে আগে থেকে সতর্ক করেছিল মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদকে। তবে এর পিছনে ইকবাল পাঠানের অসৎ উদ্দেশ্যে হাছিলের জন্য রুহুল আমিনকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বাসায় নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এদিকে মুন্সীগঞ্জ শহরের মৃধা টাওয়ারকে কেন্দ্র করে এমপি কামরুজ্জামান রতনের ভাড়া বাড়িটি ঘিরে নানান অপ- তৎপরতার ও সম্প্রতি সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এই সমস্ত নানান কারণে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি বর্তমানে দুই থেকে তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বর্তমান সময়ে ত্যাগী বিএনপি নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে আর ফ্যাসিস্ট এর দোসর হাইব্রিড বিএনপির কাছে অসহায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
প্রশ্ন উঠেছে, একজন ইউনিয়ন পরিষদ সচিবের বদলি ঠেকাতে এত তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা কেন? কারন পঞ্চসার ইউনিয়ন পরিষদে একটি ট্রেড লাইসেন্স করতে ৮০ থেকে ৯০ লাখ টাকা ঘুষ লাগে এর নেপথ্যে কার স্বার্থ কাজ করছে?
উল্লেখিত সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করে বিএনপি’র ঊর্ধ্বতন মহলকে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে ।



