দেশ

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসএসসি কৃতী শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা

মামুন খান: রাজধানীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা মৌলভীবাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, ঢাকা’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানাতে এবং তাদের উচ্চশিক্ষায় উৎসাহ জোগাতে এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের সাফল্য কামনা করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, ঢাকার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কিরণ চন্দ্র রায় চারা এবং রেইন ফরেস্ট স্কুলের সম্মানিত অধ্যক্ষ মাহমুদ হাসান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা, দেশের বরেণ্য শিক্ষাবিদ এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা, দেশের বরেণ্য শিক্ষাবিদ এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে মেধাবী মুখগুলোর সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। ব্যবসায়িক সংগঠনের এমন সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ তরুণ সমাজকে পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তুলবে। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশের রূপ নেয়।

শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জন ও সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত চিত্র ফুটে উঠেছে ‘ঢাকার হালচাল’-এর বিশেষ প্রতিবেদনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button