বরিশাল বিভাগ

ঝালকাঠিতে মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও সাক্ষীদের দ্বারা হুমকির অভিযোগ 

   মোঃ: শফিউল আলম রাশেদ:                    

সোমবার  ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৯নং শেখেরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সরদারের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দায়ের এবং মামলার সাক্ষীদের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।                                   

 সম্প্রতি এই বিষয়ে দৈনিক গাউছিয়া পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন ভুক্তভোগী নেতা।

আদালতের নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গুয়াটন গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসান সরদার এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করে তাদের মুখোশ উন্মোচন করেন।          

​অভিযোগ রয়েছে, মেহেদী হাসানের এই মাদকবিরোধী অবস্থানে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাইকারি ও খুচরা মাদক কারবারিরা সংঘবদ্ধভাবে তাকে দমনের চেষ্টা চালায়। এরই জেরে গুয়াটন গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে মোসাঃ মরিয়ম সরদারকে দিয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করানো হয়।                                                           

মামলার নথিতে যাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে—  (১)মো:চুন্নু তালুকদার তার বিরুদ্ধে অতীতে ও বিভিন্ন মামলায় দীর্ঘ জেল হাজতে থাকার অভিযোগ রয়েছে এছাড়াও সাক্ষী হিসেবে রয়েছেন।

(২)মোঃ নুরুদ্দিন সরদার এর বিরুদ্ধে হজ্বে পাঠানো সংক্রান্ত বিভিন্ন প্রতারণা অভিযোগ রয়েছে।                        

(৩)মোঃ মামুন হোসেন সহ উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় মাদক ও বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।মামলা দায়েরের পর থেকেই এই সাক্ষীরা মেহেদী হাসানকে বিভিন্নভাবে হুমকি-দমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন যাতে তিনি মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান।                                                              

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা ও স্থানীয় সচেতন মহল  বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চিহ্নিত মাদক কারবারি ও হুমকিদাতাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য   প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button