ঝালকাঠিতে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং সাম্প্রতিক জ্বালাও-পোড়াও কর্মসূচির প্রতিবাদে ঝালকাঠিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার সকালে ঝালকাঠী জেলা বিএনপির আমতলা রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের আহ্বায়ক মো: শামীম তালুকদারের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঝালকাঠী সদর, নলছিটি ও রাজাপুর উপজেলাসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ফেস্টুন, ব্যানার ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক মো:শামীম তালুকদার বলেন,ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অতীতেও মানুষের রক্ত নিয়ে হোলিখেলা করেছে এবং এখনো ঝুটা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। দেশের সাধারণ মানুষ আর কোনো দিন স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। যুবদল রাজপথে থেকে জনগণের অধিকার ও শান্তি রক্ষা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো:পান্নু বলেন,গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে যারা হরণ করেছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়েও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অতীতে কেউ সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের জনগণ এদের প্রতিটি ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
যুগ্ম আহবায়ক মো:এনামুল হক সাজু বলেন।আওয়ামী লীগের সন্ত্রাসীর দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।সাধারণ ছাত্র-জনতা এবং যুবসমাজ ঐক্যবদ্ধভাবে এদের সকল চক্রান্ত রুখে দেবে।
যুগ্ম আহবায়ক মো:জাহিদুল ইসলাম ও মো:তাজুল ইসলাম তাদের বক্তব্যে বলেন “জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দোসররা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু বাংলার মাটিতে খুনি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: রুবেল ফকির, মো: সোহাগ খান এবং মো: ইয়াসিন আরাফাত মিঠু। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদী কায়দায় জ্বালাও-পোড়াও ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কখনো ক্ষমতায় ফেরা যায় না। দেশের শান্তিপ্রিয় জনগণ আজ সজাগ রয়েছে। অবিলম্বে এই ধরনের ধ্বংসাত্মক ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”



