গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

এস এম নজরুল ইসলাম (গৌরনদী বরিশাল প্রতিনিধি): বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে থামিয়ে রাখা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে মহাসড়কের ওই এলাকায় বাঁশের চেরা বোঝাই একটি থামানো ট্রাকের উপর একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এতে ট্রাকটির বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন ঘটনা না ঘটলেও পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
অপরদিকে ওইদিন সন্ধ্যার পরপরই একই মহাসড়কের উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ফকির বাড়ি নামক এলাকায় মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনার পরপরই গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ককটেল নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ও গৌরনদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



