জাতীয়

সরকারি সফরে ইসলামাবাদ গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে এ সফরে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দরে স্পিকার ও তার প্রতিনিধিদলকে বিদায় জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইমরান হায়দার।

স্পিকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন— সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button