অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনমিডিয়া

১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার: বাকলিয়া পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। চুরি বা দস্যুতার সময় আঘাত করার অভিযোগে (৩৯৪ পেনাল কোড) সাজাপ্রাপ্ত এই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানা সূত্র জানায়, গত ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে আনুমানিক রাত ১২:৩০ ঘটিকা থেকে সকাল ৬:৩০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই মোবারক হোসেন, এসআই মোঃ আব্দুল কাদের, এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল এই গ্রেপ্তার কার্য সম্পন্ন করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—১। মোঃ মানিক খান প্রকাশ মানিক্যা, পিতা-মহসিন খান, সাং-মিয়াখান নগর, ডাইল বাড়ীর সামনে এবং ২। মোঃ ইউনুছ (মাইক্রোবাস চালক), পিতা-মোঃ সিরাজ, সাং-বিসমিল্লাহ কলোনী, মিয়া খান নগর। উভয়ই বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, এই দুই আসামিকে এসটি-৬০৪/১২, পটিয়া-৪(১)১০, জিআর-০৪/১০ মামলা এবং প্রসেস নং-৯৮/২৫-এর অধীনে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড (যা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button