
অপরাধ বিচিত্রা ডেক্স: তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটি অনুমোদন দেন।
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তবে জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত আহ্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীর্ণের পরে উপদেষ্টামন্ডলীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি


