
অপরাধ বিচিত্রা ডেক্সঃ কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে এবং চলবে ১০ মে পর্যন্ত।
সোমবার (২০ এপ্রিল) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জামায়াতে ইসলামী নেতা নিজাম উদ্দিন, এনসিপির মুকুল মিয়া ও মাসুম মিয়া, ড্যাবের আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. রাফি আবির।
কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন ছেলে-মেয়েকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।


