অন্যান্যঅব্যাবস্থাপনাচট্টগ্রামচট্টগ্রাম বিভাগবাংলাদেশ

জেলা প্রশাসকের নিয়োগে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, বৈষম্যের অভিযোগ

রাঙামাটি জেলা প্রতিনিধি :রাঙ্গামাটি জেলা প্রশাসকের অধীনে সাম্প্রতিক একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে বৈষম্যের অভিযোগ উঠেছে।

কোটা বিরোধী ঐক্যজোট দাবি করেছে, নিয়োগে সাম্প্রদায়িক ভারসাম্য রক্ষা করা হয়নি এবং এতে একপক্ষ বেশি সুবিধা পেয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সংগ্রহ করা তথ্যানুযায়ী নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ উপজাতীয় এবং ৩৩ শতাংশ বাঙালি সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন। এ পরিসংখ্যানকে তারা “স্পষ্ট বৈষম্যের ইঙ্গিত” হিসেবে উল্লেখ করেছে।

এ বিষয়ে সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানেন না বলে জানান। একই ধরনের বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসকও। এমনকি কোটা অনুসরণ করা হয়েছে কিনা জানতে চাইলে জেলা প্রশাসকের দপ্তরের সিএ জানান, নিয়োগে কোনো কোটা অনুসরণ করা হয়নি।

তবে জেলা প্রশাসক নিজেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত নন বলে স্বীকার করায় প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছে ঐক্যজোট। সংগঠনটির অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অজ্ঞতা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

কোটা বিরোধী ঐক্যজোটের দাবি: নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ বৈষম্যের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ভবিষ্যতে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ নিশ্চিত প্রয়োজন হলে নিয়োগ পুনর্মূল্যায়ন
সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে জনমনে আস্থাহীনতা তৈরি হবে এবং সামাজিক বিভাজন আরও বাড়তে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button