অন্যান্যঅপরাধআইন ও বিচারকুমিল্লাচট্টগ্রাম বিভাগ

পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

আহসানুজ্জামান সোহেল: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ চান্দলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার এবং এসআই ডিএমএ মজিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার ৩নং চান্দলা ইউপির দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকার টানা ব্রিজের পূর্বে জনৈক মাসুদ খাঁনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ জান্নাতুল ফেরদৌস প্রকাশ শ্রাবনী বেগম (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দাপুনিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের মেয়ে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউপির মাদলা গুচ্ছগ্রামে বসবাস করতেন।
​গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button