চট্টগ্রামে ২০০০ পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন এলাকায় ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
আজ ০৫ মে ২০২৬ ইং. তারিখ সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকা হতে ০৯:১৫ ঘটিকার মধ্যে চন্দনাইশ থানাধীন বিজিসি ট্রাস্ট হাসপাতালের মেইন গেইটের বিপরীত পার্শ্বে রাফি মার্কেট সংলগ্ন বাশিরাম ঘোষের চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় বাদশা মিয়া (৪৩) নামক এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার হেফাজত হতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত বাদশা মিয়ার পিতা মৃত আমির হামজা এবং মাতা মৃত ধনাই বিবি। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (ক্যাম্প নং-১৬, ব্লক-সি-৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিল।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাদী হয়ে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রামেশ্বর দাসসহকারী পরিচালকজেলা কার্যালয়, চট্টগ্রাম



