দেশ

ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলনের সভা


ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজি খলিলুর রহমার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দায়িত্বশীলদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি নলছিটি ০২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী, জননেতা আলহাজ্ব ডাঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুফতি নাঈমুল ইসলাম সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোহাম্মদ আল-আমিন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি, জননেতা হাফেজ মোঃ আলমগীর হোসেন ছাড়াও দলের জেলার চার উপজেলার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন, ইসলামী যুব দলের জেলা শাখার সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে ডাঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, বিগত যে কোন সময়ের চেয়ে তাদের দল এখন সংগঠিত। বিগত নির্বাচনে এককভাবে অংশ নিয়ে তাদের দল যে ভোট পেয়েছে তা অন্য কোন দল একক ভাবে নির্বাচন করলে তা পেত না। তাই তিনি দলের দায়িত্বশীলদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button