দেশ

জিয়াউর রহমানের স্মরণে চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ৬ জুন

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি), চট্টগ্রাম শাখা। আগামী ৬ জুন (শনিবার) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ এই সভা অনুষ্ঠিত হবে।

পরিষদ সূত্রে জানা গেছে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে উক্ত আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন। শহীদ জিয়ার আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button