দেশ

ফটিকছড়িতে বজ্রপাতে কোরবানির পশুর প্রাণ গেল বাজারেই

নুরুল আবছার নূরী: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পাইন্দং চামার দীঘির পার বাজারে বিক্রির আগেই নিভে গেল মালিকের দীর্ঘদিনের স্বপ্ন।

২৪ মে রবিবার সকাল ১১ টায় চামারদিঘি কোরবানি গরুর বাজারে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছে আকস্মিক বজ্রপাত। কোরবানির উদ্দেশ্যে বিক্রি করার জন্য বাজারে আনা একটি গরু বিক্রির আগেই বজ্রপাতে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে আবু হানিফার বাড়ির মাদ্রাসার ছাত্র মো ঃ রিয়দ কোরবানিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লালন-পালন করা গরুটি বিক্রির আশায় বাজারে এনেছিলেন মালিক।ক্রেতারা গরুটি ১ লাখ টাকা পর্যন্ত বলেছিল। কিন্তু হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মুহূর্তেই প্রাণ হারায় গরুটি। এতে দিশেহারা হয়ে পড়েন মালিক ও পরিবারের লোকজন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, একটি গরু শুধু পশু নয় অনেক পরিবারের জন্য এটি বছরের পর বছর লালিত স্বপ্ন, আশা ও জীবিকার বড় অবলম্বন। আর সেই স্বপ্নই এক মুহূর্তে চুরমার হয়ে গেল প্রকৃতির নির্মমতায়।

আজকের এই ঘটনা চামারদিঘি গরুর বাজারে উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে। এই ব্যাপারে ফটিকছড়ি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল মমিন বলেন প্রাণিসম্পদ দপ্তর থেকে সরাসরি কোনো আর্থিক সহযোগিতার সুযোগ নেই। তবে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মণাত্রনালয় মাধ্যমে ক্ষতিগ্রস্ত মালিককে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button