রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনে চট্টগ্রাম মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৭ জুন চট্টগ্রাম মহানগর যুবদলের বিপ্লবী সাবেক সহ-সভাপতি একেএম ফজলুল হক সুমনের নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলে যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রতি শুভকামনা প্রকাশ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে যুবদলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

এ সময় চট্টগ্রাম মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল নগরীর সড়ক, যেখানে শত শত নেতাকর্মীর অংশগ্রহণ সংগঠনের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ ঘটায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button