পতেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ‘সী বার্ড রেস্টুরেন্ট’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় খাবারের মান নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসি খাদ্য সংরক্ষণ ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ‘সী বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে অত্যন্ত শোচনীয় ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। পরিদর্শনকালে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পচা ও বাসি খাবার, খাদ্য সংরক্ষণে অনিয়ম, পোকামাকড়ের উপস্থিতি এবং রান্নাঘর ও পরিবেশন এলাকায় বিড়ালের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। এছাড়া প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়া নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জনস্বার্থে এবং খাদ্যের মানোন্নয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে স্থানীয়দের একটি অংশ দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের অভিযোগ করে আসছিল বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অতীতে রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে সমালোচনা ও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পর্যটনকেন্দ্রিক এলাকায় নিয়মিত তদারকি বৃদ্ধি পেলে খাদ্যের মান নিশ্চিত হওয়ার পাশাপাশি পর্যটকদের আস্থা আরও বৃদ্ধি পাবে। অত্র হোটেল বন্ধ হয়ে যাওয়ার কারণে হোটেলের প্রতিষ্ঠাতা পতিতার দালাল নাসির দিশাহারা।



