দেশ

নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নজরুল ইসলাম বাদল: আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিশুদের শ্রমে নয়, শিক্ষায় ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
​আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও বিকাশের পথে বড় বাধা। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শিশুশ্রম নির্মূলের কোনো বিকল্প নেই। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প মালিক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button