চট্টগ্রাম বিভাগ

সৌদী আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

এস এম আওলাদ হোসেন:

সৌদি আরবের দাম্মামে বুধবার দিব গত রাতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেক এর পুত্র সজীব ও সুজন। 

এদের মধ্যে সজিব বড় ও সুজন ছোট। রাতেই তাদের সহ পাটিরা ফোনে মৃত্যুর সংবাদটি তাদের পিতাকে ফোন করে জানান। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

পরিবার সূত্রে জানাযায়, তারা দুই ভাই সৌদী আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর কিনে এনে প্রক্রিয়া করে তারা বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে একটি গাড়ী বোঝাই করে তারা  বাগান থেকে খেজুর নিয়ে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে ধাক্কা দিয়ে  দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারাযান। তাদের লাশ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button