
নিজস্ব প্রতিবেদক:খিলক্ষেত:
রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাবের এক নিয়মিত সাংগঠনিক সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও চাঙ্গা রাখতে সর্বসম্মতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন-এর সার্বিক তত্ত্বাবধান, নির্দেশনা ও সরাসরি উপস্থিতিতে এই আলোচনা সভাটি পরিচালিত হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে তাঁরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো পরিস্থিতিতে খিলক্ষেত এলাকার উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে খিলক্ষেত প্রেসক্লাব।
আলোচনা সভায় শুরু থেকেই প্রেসক্লাবের পাশে থাকা প্রধান উপদেষ্টা, ‘অপরাধ বিচিত্রা’র সম্মানিত প্রকাশক ও সম্পাদক এবং ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস এ মোর্শেদ-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা উল্লেখ করেন, প্রধান উপদেষ্টাসহ প্রবীণ নেতৃবৃন্দের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ মেনে, পূর্ণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে প্রেসক্লাব সামনের দিকে এগিয়ে যাবে।
খিলক্ষেত প্রেসক্লাবের শুরু থেকে প্রচার সম্পাদকের দায়িত্বে থাকা অনিক চন্দ্র দাস বলেন—
”প্রধান উপদেষ্টাসহ সকল প্রতিষ্ঠাতাকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমাদের সফলতা অনিবার্য। জনস্বার্থে ও দেশের স্বার্থে খিলক্ষেত প্রেসক্লাবের বস্তুনিষ্ঠ কার্যক্রম অব্যাহত থাকবে।”
উক্ত সাংগঠনিক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
হাবিব সরকার স্বাধীন (প্রতিষ্ঠাতা সভাপতি)
সুমন রহমান (যুগ্ম-আহ্বায়ক)
রকি পাটোয়ারী (সাংগঠনিক সম্পাদক)
আব্দুর রাজ্জাক (সাবেক সহ-সভাপতি)
সাইফুল ইসলাম (সদস্য)
বিপ্লব (ক্যামেরাম্যান)
এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই খিলক্ষেত প্রেসক্লাবের ভবিষ্যৎ পথচলাকে আরও বেগবান করতে এবং সদস্যদের পেশাগত মানোন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।



