ইসলাম ধর্মধর্ম ও জীবন

হারাম দৃষ্টি কেন এত ভয়ংকর?

যুবক:
ঠিক আছে।
​যুবক পুরো পথ গেল এবং ফিরে এলো। এক ফোঁটা দুধও পড়ল না।

হুজুর:
আচ্ছা বলো তো, পথে কতজন সুন্দরী মেয়ে দেখেছ?

যুবক:
একজনও না।

​হুজুর:
কেন?

​যুবক:
কারণ আমার সমস্ত মনোযোগ ছিল দুধের গ্লাসে। এক ফোঁটা দুধ পড়লে শাস্তি পেতে হতো—এই ভয়েই অন্যদিকে তাকাইনি।

হুজুর:
ঠিক তেমনি, যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে এবং জানে যে প্রতিটি দৃষ্টি আল্লাহ দেখছেন, তার জন্য নিজের চোখ হেফাজত করা সহজ হয়ে যায়।

​”নিশ্চয়ই আল্লাহ চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয়ও জানেন।”
​(সূরা গাফির: ১৯)

হারাম দৃষ্টির ভয়াবহ পরিণতি

​🔸 ১. কিয়ামতের দিন চোখেরও হিসাব নেওয়া হবে।
​”নিশ্চয়ই কান, চোখ ও অন্তর—এসবের প্রত্যেকটির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।”
(সূরা আল-ইসরা: ৩৬)

​🔸 ২. হারাম দৃষ্টি হৃদয়কে অন্ধকার করে দেয়, ঈমানকে দুর্বল করে এবং গুনাহের দরজা খুলে দেয়।

​🔸 ৩. বারবার হারাম দৃষ্টি মানুষকে জিনা ও অন্যান্য বড় গুনাহের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে পারে। রাসূল ﷺ বলেছেন, চোখেরও জিনা আছে, আর চোখের জিনা হলো (হারামভাবে) তাকানো।
(সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

আল্লাহ তাআলা আমাদের সকলকে দৃষ্টি সংযত রাখার, চোখের হেফাজত করার এবং হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button