ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মহাব্বত মুন্সী
ফরিদপুর জেলা রিপোর্টার
ফরিদপুর শহরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরিদপুর শহরের বাইতুল আমান মোল্লাডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামেলা বেগম (৬৫) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
নিহতের মেয়ে কাকলি বেগম জানান, তার ভাই রহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সকালে তিনি কাজে যাওয়ার সময় বাড়িতে তার মা ও ভাই ছিলেন। পরে বাড়ি ফিরে এসে তিনি তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের ভাষ্য, রহিম শক্ত কোনো বস্তু দিয়ে শামেলা বেগমের মাথায় আঘাত করে পালিয়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুকান্ত দত্ত জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত রহিম ২০০৬ সালেও একই কায়দায় তার সৎ মাকে হত্যা করেছিল। ওই ঘটনায় তিনি ৭–৮ বছর কারাভোগ করেন এবং প্রায় দুই বছর আগে কারাগার থেকে মুক্তি পান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



