
সানজানা ইসলাম এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯২% নাম্বার পেয়ে কৃতকার্য হয় সে। এর আগে রাজধানীর উত্তরা হাইস্কুল, মাগুরাস্থ শুভেচ্ছা প্রিপারেটরী স্কুল ও মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ছিল। সানজানা সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক এ বি এম মনিরুজ্জামান ও ব্যাংক কর্মকর্তা শারমীন ইসলাম দম্পতির কন্যা। দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে চায় সানজানা। সানজানার মা-বাবা মহান আল্লাহ্ তায়ালার নিকট শুকরিয়া জানিয়েছেন এবং মেয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।



