
মোঃ মোশারপ হোসেন
সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২৬ খ্রি: তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেক পোস্টের রাঙ্গামাটি টু চট্টগ্রাম সড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে
১। প্রদীপ পাল (২৯), পিতা-নিপুর পাল, মাতা-নিতিমা @ নিতামা পাল, স্ত্রী-সুপ্রিয়া রুদ্র, সাং-কুলাল পাড়া, কেউটিয়া, নাতোয়ান বাগিছা, ৯নং ওয়ার্ড, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামকে ২৫(পঁচিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।



