মানববন্ধন

আলিফ হত্যার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

আনোয়ার হোসেন শাহীন: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এতে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, সাবেক সহ- সভাপতি তিলক রায় টুলু ও আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, লেখক সেলিম আল রাজ, সাংবাদিক হুমায়ুন কবীর ও শামীম আনোয়ার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মামলাটি দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের জন্য কল্যাণ তহবিল গঠন এবং কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button