মানবিক স্বেচ্ছাসেবক মানসিকতার মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ: এস জে নিজাম এম.পি
এম জসিম উদ্দিন (চট্টগ্রাম প্রতিনিধি): কর্ণফুলীর সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম-১৩ আনোয়ারা- কর্ণফুলি আসনের আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেছেন, মানবিক স্বেচ্ছাসেবক মানসিকতার মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। তিনি বলেন, সমৃদ্ধ সমাজ গঠনে মহামান্য রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সিপিপি মানবিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কারপ্রাপ্ত চর পাথরঘাটার গিয়াস উদ্দিন ফারুকী ফয়সালদের মতো উদার মনের মানবিক স্বেচ্ছাসেবকরাই হবে আগামীর কর্ণধার। গতকাল শনিবার (৩১ অক্টোবর) কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নে গিয়াস উদ্দিন ফারুকী ফয়সালের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে নাগরিকদের মানবিক মূল্যবোধ ও নিঃস্বার্থ সেবামূলক মানসিকতার ওপর। এস এম বোরহান উদ্দীন ফারুকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি গিয়াস উদ্দীন ফারুকী ফয়সাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা সিপিপির কর্মকর্তা সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোকন উদ্দীন ফারুকী, সাংসদ সরওয়ার জামাল নিজাম এর ব্যক্তিগত সহকারী আকতারুন্নবী চৌধুরী। এম বোরহান উদ্দীন ফারুকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আসন্ন ইউপি নির্বাচনে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, জি.এম জসীম উদ্দীন, নারী নেত্রী ফারজানা আক্তার, এজাজ আল ফারুক, হাজী মোহাম্মদ হোসেন, ইলিয়াছ কন্ট্রাক্টর, আব্বাস উদ্দীন ফারুকী, মোহাম্মদ শাহীন প্রমুখ।



